এ ঘটনায় ওই নবজাতকের মা খালেদা আক্তার কল্পনাকে আটক করা হয়েছে। আটকৃকত খালেদা এলাকার রিকশাচালক সুমনের স্ত্রী। সুমন ও কল্পনার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে। তাদের ২ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১০টার দিকে একটি কন্যা সন্তান প্রসব করেন খালেদা। সকালে ঘুম থেকে উঠে স্ত্রীর কোলে বাচ্চা পাননি স্বামী। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাচ্চার সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় খালেদার প্রতিবেশীরা এসে জিজ্ঞাসা করে। পরে খালেদার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের পাশের সেপটিক ট্যাংক থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
.png)
ঝিনাইদহ সদর থানা ওসি শেখ মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই নবজাতকের মা খালেদাকে আটক করা হয়েছে।