বুধবার বেলা ১১টায় গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল হাসপাতালে প্রেরণ করেছেন।
গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহন সকালে উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফরিদপুর জেলার কালাইয়া মাতুব্বর কান্দি গ্রামের বোরহান উদ্দিন সিকদারের ছেলে কামাল সিকদার (৪২) নামে এক যাত্রী নিহত হন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনা করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ, উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
.png)
উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। ঘণ্টাব্যাপী যান্ত্রিক গাড়ি চলাচলে যানজেটর দুর্ভোগ সৃষ্টি হয়।