শুক্রবার সকাল ৯টার দিকে সৌদি আরবের পূর্ব প্রদেশের রাজধানী দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে।
চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল্লাহ বলেন, সামনের মাসেই (মার্চ) ছুটিতে বাড়িতে আসার কথা ছিল। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রজব আলীর বৃদ্ধা মা, স্ত্রী ও ৮ বছরের এক ছেলে এবং ৬ বছরের এক কন্যা সন্তান রয়েছে।
.png)
নিহতের ছোট ভাই সৌদি প্রবাসী সুমন মিয়া বলেন, তার বড় ভাই রজব আলী আল হাজিয়া কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দীর্ঘ ৬ বছর ধরে কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো আজ সকালেও সে কাজে বের হলে পেছন থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।