ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসিকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সেনবাগে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার দুপুরে সেনবাগের ছাতারপাইয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাতারপাইয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মাহি ফার্মেসির আমিনুল হককে ১০ হাজার টাকা, ফারুক ফার্মেসির ফারুক হোসেনকে ১০ হাজার টাকা এবং সুনীল ফার্মেসির রানা দাশকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!