ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে নকল কীটনাশক বিক্রি করায় দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০২৩
সরাইলে নকল কীটনাশক বিক্রি করায় দোকানিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সারের দোকানে নকল কীটনাশক বিক্রির দায়ে এক দোকানিকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চুন্টা বাজারে অভিযান চালিয়ে মেসার্স জীবন ট্রেডার্সের মালিক মো. আবুল মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সরাইল উপজেলার চুন্টা বাজারে সারের দোকান মেসার্স জীবন ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, মেসার্স জীবন ট্রেডার্সে মালিক আবুল মিয়া তার দোকানে নকল কীটনাশক বিক্রি করছে। এ সময় তার দোকান থেকে নকল ১ কেজি ওজনের ৩৮টি থিওভিট ৮০ (ডব্লিউজি) কীটনাশক প্যাকেট উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, হাজার হাজার কৃষক এই নকল কীটনাশক ক্রয় করে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স জীবন ট্রেডার্সে মালিক আবুল মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে নকল কীটনাশক বিক্রি না করতে তাকে সর্তক করা হয়। এ সময় নকল কীটনাশকগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!