মঙ্গলবার দুপুরে সদরের বকশিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী।
অভিযানে তাসিম মুরগি ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠান মরা মুরগির গোশত বিক্রি করাসহ ওজনে কম দিচ্ছিল। এ সময় গরুর গোশতের দোকান জাহেদুর ও লালন শেখ গোশত ঘর এবং আব্দুল আলিমের গোশতের দোকানে এক হাজার করে তিন হাজার টাকা জরিমানা করা হয়। দোকানের সামনে মূল্য তালিকা প্রদর্শন না করায় তাদের এ জরিমানা করা হয়েছে।
.png)
ইফতেখারুল আলম রিজভী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাসিম মুরগি ঘরে অভিযান চালিয়ে ৩০ কেজি মরা মুরগির গোশত পাওয়া যায়। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এসব বিক্রি করে আসছিল। জরিমানার পাশাপাশি তাসিম মুরগি ঘর সামরিক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে গরুর গোশত বিক্রির তিন দোকানিকেও জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।