ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের টানে ভারতীয় তরুণী নাইকো সিলেটে

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ৯ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমের টানে ভারতীয় তরুণী নাইকো সিলেটে
নাইকো দাস

প্রেমের টানে সিলেটের জৈন্তাপুরে এসে আটক হলেন নাইকো দাস (১৯) নামে এক ভারতীয় তরুণী। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার গোয়াবাড়ী মুজিবনগর এলাকা থেকে ওই তরুণীকে আটক করে বিজিবি।

আটক নাইকো দাস (১৯) ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে। তাকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

নাইকো জানান, ফেসবুকে বাংলাদেশের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলের সঙ্গে পরিচয় ঘটে। এ পরিচয়ের সূত্র ধরে বার্তা আদান প্রদানের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর প্রেক্ষিতে ওই যুবকের পরামর্শে তিনি বাংলাদেশে এসেছেন। 

Advertisement

জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার আটকের বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!