খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রনে আনে। বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত মিরপুর বাজারে মেসার্স আশরাফুল ট্রেডার্স নামে একটি তুলার গুদামে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে আসছিলেন। দুপুরে হঠাৎ করে তুলার মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই ব্যবসা প্রতিষ্ঠানের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। যদিও ততক্ষণে তুলাসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
.png)
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার ইব্রাহিম শেখ জানান, খবর পাওয়া মাত্রই আমরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয়রা বলছেন, তুলার মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করে দেখছে।