ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ৩১ জানুয়ারি ২০২৩
হবিগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, যুবক আটক
ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম উপজেলার মার্কুলি নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলক দাশ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক পুলক দাস নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের কির মোহন দাশের পুত্র। 

Advertisement

পুলিশ জানায়, রাতে মার্কুলি বাজারে একটি দোকানে জাহাঙ্গীর আলম নামে ওই পুলিশ সদস্য কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে তার ওপর অতর্কিত হামলা চালান পুলক দাশ। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন কনস্টেবল জাহাঙ্গীর আলম। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে মধ্যরাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই হামলাকারী পুলক দাশকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, পুলক দাশকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এছাড়াও ঘটনাস্থল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তরা পরিদর্শন করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!