রোববার (২২ জানুয়ারি) পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শখানেক কিলোমিটার দূরে হাওড়া জেলার শ্যামপুরে ঘটেছে এ ঘটনা।
সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে জানানো হয়, ঘটনার দিন সন্ধ্যায় সাইকেল চড়ে কোচিং থেকে ফিরছিল দশম শ্রেণির এক ছাত্রী। তার অভিযোগ, বাড়ির কাছেই তিন উত্ত্যক্তকারী ওই ছাত্রীর পথ রোধ করে। তাকে কটূক্তি করে। তার শ্লীলতাহানিরও চেষ্টা করে।
.png)
এ সময় মেয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছায় তার বাবা। বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে তার উপর আক্রমণ করে ওই উত্ত্যক্তকারীরা।
আরো পড়ুন>> চামচ দিয়ে সন্তানের চুল কাটলেন বাবা!
পুলিশ জানিয়েছে, মেয়েটির বাবাকে বহুক্ষণ ধরে পেটানোর পর এক সময় তার শরীর স্থির হয়ে যায়। উত্ত্যক্তকারীরা পাশের ঝোপে তার দেহ ফেলে রেখে পালায়।
এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় মানুষের অভিযোগ, ওই তিন যুবক এলাকারই বাসিন্দা। তাদের দৌরাত্মে এলাকায় বাস করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ছিনতাই ও চুরির পাশাপাশি ছেলেমেয়ে নির্বিশেষে কটূক্তি প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগেও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয় না।
আরো পড়ুন>> লাদাখের ২৬টি ভারতীয় টহল পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়েছে চীন
এ দিনের ঘটনার পর একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ওই তিনজনের মধ্যে দুইজন ভাই। তাদের একজন গ্রেপ্তার হয়েছে। বাকি দুইজন এখনো পলাতক।
সোমবার (২৩ জানুয়ারি) এবং মঙ্গলবার (২৪ জানুয়ারি) থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, থমথমে অবস্থা নিহতের পরিবারের।