ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার সমুদ্র সৈকতে মিলল যুবকের লাশ  

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২৩
কক্সবাজার সমুদ্র সৈকতে মিলল যুবকের লাশ  
ফাইল ফটো

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সৈকতের হিমছড়ির দরিয়ানগর পয়েন্টসংলগ্ন ৩ নম্বর ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান, দুপুরে হিমছড়ি সৈকতের দরিয়া নগর ৩ নম্বর ব্রিজের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!