সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। মৃত মোহাম্মদ আলী উপজেলার কেশুরবাগ গ্রামের আবুল কালামের ছেলে।
জানা যায়, মোহাম্মদ আলী পরিবারের সদস্যদের অজান্তে দুপুর পৌনে ১২টার দিকে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। মোহাম্মদ আলীর স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে বাড়ির লোকজন এসে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু জাফর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।