শুক্রবার বিকেলে নলছিটি উপজেলার কুলকাঠী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ইতি একই গ্রামের ফারুক হোসেন খলিফার মেয়ে। ইতি কুলকাঠী শহীদিয়া মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, সকালে ইতির মা এক আত্মীয় মারা যাওয়ায় সেখানে যান। ইতির বাবা কৃষি কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। বাড়ির লোকজন ইতিকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার বাবা-মাকে খবর দেন। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
.png)
নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।