সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাজশাহী দামকুড়া থানার হরিপুর গ্রামের মৃত মুকুল হোসেনের ছেলে মো. নাইমুল ইসলাম (২৭), নগরীর মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার মো. আব্দুর রহমানের ছেলে মো. রাশিদুল হক (২৫), দামকুড়া থানার ফেতরাপাড়া এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে মো. ডমলন হোসেন (৩৫) ও নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মো. আনারুল ইসলামের ছেলে মো. রনি খান (২৮)।
.png)
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫ এর মিডিয়া সেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে- নগরীর মিয়াপাড়ার খানসামার চক এলাকায় রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশে অবস্থান করছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে নেয়া হয়। এ সময় ইজিবাইকের ভেতরে থাকা দুইজন ও মোটরসাইকেলে অবস্থান করা দুই মাদক ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছে থেকে ৪০ কেজি গাঁজা, ৬টি মোবাইল, ১২টি সিমকার্ড, গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত চারজনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় প্রচলিত মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলমান রয়েছে।