ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্রেতা সেজে বাঘের চামড়া উদ্ধার করলো র‌্যাব, আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২৩
ক্রেতা সেজে বাঘের চামড়া উদ্ধার করলো র‌্যাব, আটক ৩
বাঘের চামড়া- ফাইল ফটো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাঘের চামড়াসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার বিকেলে শ্যামনগর উপজেলার হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ধলপাড়া গ্রামের শেখ সুরাত আলীর ছেলে হাফিজুর রহমান এবং তার চাচাতো দুই ভাই শেখ মিজানুর রহমানের ছেলে শেখ আসিফ হাসান ও শেখ ইসমাইল হোসেন।

জানা যায়, র‌্যাব-৬ এর সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের কাছ হতে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সংগ্রহের চেষ্টা করেন। এজন্য তার কাছে চুক্তির ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহণের জন্য ফাঁদ পাতেন। সোমবার বিকেলে বাঘের চামড়া বিক্রয়কারী চক্রের তিনি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বাঘের উদ্ধার করা হয়।

Advertisement

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব হোসেন জানান, যাবতীয় প্রক্রিয়া শেষে পরবর্তীতে র‌্যাব-৬ এর খুলনার সদর দফতরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!