ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অন্তঃসত্ত্বা শিখাকে আগুনে ঝলসে দিল শ্বশুরবাড়ির লোকজন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০২৩
অন্তঃসত্ত্বা শিখাকে আগুনে ঝলসে দিল শ্বশুরবাড়ির লোকজন
ফাইল ছবি

নরসিংদীতে শিখা নামে ৫ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের পশ্চিমকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ শিখা স্থানীয় পশ্চিমকান্দা পাড়া মহল্লার কাজল সাহার স্ত্রী। 

এলাকাবাসী জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিখার চিৎকার শুনতে পান এলাকাবাসী। এ সময় ভেতর থেকে গেট বন্ধ করে রাখেন তার শ্বশুরবাড়ির লোকজন। এলাকাবাসী চিৎকার শুনে গেটের সামনে এসে অনেক ডাকাডাকির পরও কেউ গেট খুলেননি। প্রায় ২ ঘণ্টা পর শরীরে বিভিন্ন অংশ ঝলসে যাওয়া শিখাকে ভেতর থেকে বের করে নিয়ে আসেন তার স্বামী কাজলসহ অন্য সদস্যরা। পরে এলাকাবাসীর সহায়তায় কাজল সাহা তার স্ত্রী শিখাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

Advertisement

নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!