[ দেশজুড়ে ]
মেহেরপুরে কৃষকের গরু চুরি
মেহেরপুর থানা। ফাইল ছবি
মেহেরপুর সদর উপজেলার মমদনাডাঙ্গা গ্রামের এক কৃষকের বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটেছে।
এর আগে এ বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় দুটি মোবাইল, একটি স্বর্ণের চেইন, একটি আংটি, এক জোড়া স্বর্ণের দুল ও নগদ টাকা চুরি হয়।
গৃহকর্তা মো. সাইদুর আলী জানান, রাত ২টা পর্যন্ত গরু গোয়াল ঘরে ছিল। সকাল ৬ টার দিকে গরু বের করতে গিয়ে দেখি গোয়াল ঘরের তালা ভাঙা। গোয়াল ঘরে গরু নেই। গরুর আনুমানিক দাম ৯০ হাজার টাকা। পরপর দুইবার চুরি হওয়াতে তিনি চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শ্যামপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আওলাদ হোসেন বলেন, ওই দরিদ্র কৃষক পরিবারে দুইবার চুরির ঘটনায় ভেঙে পড়েছে অর্থনৈতিক কাঠামো।
মেহেরপুর থানার ওসি মো. মইনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!