ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৬, ২ ফেব্রুয়ারি ২০২৩
মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে বিজিবি ও পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০ ইয়াবা, ২ বোতল ফেনসিডিল ও ৫ গ্রাম হেরোইন জব্দ হয়েছে।

এদের মধ্যে ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্প ফেনসিডিল ও হেরোইনসহ ৩ জন, গাংনী থানা পুলিশ ১০ ইয়াবাসহ ১ জন, আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলায় ১ আসামি ও সুজিবনগর থানা পুলিশ বিস্ফোরক ও নাশকতা মামলার ১ আসামি রয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম অভিযানে অংশ নেন। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মো. রাফিউল আলমের নেতৃত্বে সদর থানার ওসি মইনুল ইসলাম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের পৃথক টিম এই অভিযানে অংশ নেয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!