[ দেশজুড়ে ]
মেহেরপুরে ফেনসিডিলসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের মুজিবনগরে ৪০ বোতল ফেনসিডিলসহ মো. শাওন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের তেঁতুলতলা পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাওন একই গ্রামের মো. খোকন আলীর ছেলে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত শাওন বাজার করা একটি প্লাস্টিক ব্যাগে ফেনসিডিল নিয়ে বিক্রির জন্য বাজারে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। তার কাছে থাকা প্লাস্টিক ব্যাগের মধ্যে থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!