ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিককে পুলিশে দিয়ে অনশন ভাঙলেন কলেজছাত্রী

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমিককে পুলিশে দিয়ে অনশন ভাঙলেন কলেজছাত্রী
ফাইল ছবি

কক্সবাজারের রামুর গর্জনিয়ায় চার দিন পর অনশন ভাঙলেন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেয়া সেই কলেজছাত্রী। বৃহস্পতিবার বিকেলে প্রেমিক আরিফকে পুলিশ আটক করায় অনশন ভাঙেন তিনি। আটককৃত আরিফ গর্জনিয়ার থোয়াংগেরকাটা গ্রামে কামাল উদ্দিনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন। তিনি বলেন, ওই কলেজছাত্রীর মামলায় প্রেমিক আরিফকে বৃহস্পতিবার বিকেলে আটক করা হয়েছে। 

এলাকাবাসী জানান, ২০১৭ সালে ওই কলেজছাত্রীর সঙ্গে আরিফের বন্ধুত্ব হয়। বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের দাবিতে গত ২৯ জানুয়ারি আরিফের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই কলেজছাত্রী। এরপর থেকে পলাতক ছিলেন আরিফ। পরে বৃহস্পতিবার বিকেলে প্রেমিক আরিফকে পুলিশ আটক করলে অনশন ভাঙেন ওই কলেজছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার জানান, ওই কলেজছাত্রীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!