মঙ্গলবার বিকেলে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ এর বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামের মো. মকবুলের ছেলে মঞ্জুর, তার স্ত্রী আমিনা খাতুন ও ছেলে মো. ফোরকান। এর মধ্যে ফোরকান অনুপস্থিত ছিলেন।
.png)
মামলার বিবরণ দিয়ে আদালতের এপিপি মোজাফ্ফর আহমদ হেলালী বলেন, ২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় টেকনাফের বাহারছড়ার উত্তর শীলখালী বইল্যাছড়া এলাকায় কৃষক আব্দুল করিমের ওপর হামলা চালান ওই তিনজন। পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেন নিহতের স্ত্রী খোরশিদা বেগম। এ মামলায় তিনজনের বিরুদ্ধে ২০২১ সালের ১৭ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। এর আগে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত।