বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডিত জয়নাল আবেদীন মহেশপুর উপজেলার স্বরূপপুর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ দিয়ে আদালতেদ পিপি মো. বজলুর রহমান জানান, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর জয়নালকে বিয়ে করেন এক নারী। আগের সংসারের মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকেন তিনি। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর সকালে হাঁটতে বের হন শিশুটির মা। এ সুযোগে সৎ মেয়েকে ধর্ষণ করেন জয়নাল। পরে বাড়ি ফিরলে মাকে বিষয়টি খুলে বলে শিশুটি। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন স্ত্রী। পরে ১৬ ডিসেম্বর জয়নালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।
.png)