ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন থেকে সিগারেট-মদ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ২৯ জানুয়ারি ২০২৩
‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন থেকে সিগারেট-মদ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

শোরে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মদ আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার সকালে বেনাপোল রেলস্টেশন থেকে এসব পণ্য আটক করা হয়। 

বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার রবীন্দ্র কুমার সিংহ জানান, ভারত থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেসে’ পাসপোর্টযাত্রীদের ব্যাগেজ তল্লাশির সময় এক যাত্রীর কাছ থেকে ৪০ হাজার শলাকা বেনসন এন্ড হেজেস এবং ৯ হাজার শলাকা ইজি লাইট ব্রান্ডের সিগারেট ও বিভিন্ন ব্রান্ডের ১৮ বোতল মদ আটক করা হয়। 

Advertisement

পণ্য চালানসমূহ রাস্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!