ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কে নিথর হলেন যুবক 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ২৮ জানুয়ারি ২০২৩
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কে নিথর হলেন যুবক 
ফাইল ছবি

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের ধারণা, নিহত ওই যুবক দুর্ঘটনাকবলিত কোনো ট্রাকের চালকের সহকারী।

পুলিশ জানায়, সকাল পৌনে ৮টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্টো পথে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে উল্টো পথে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। তবে তার পরিচয় জানা যায়নি। 

Advertisement

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই আরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!