নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের এসবির এসআই পদে কর্মরত ছিলেন।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, দুপুর ১টার দিকে ইসলামপুর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তাকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
.png)
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম আলমগীর জাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।