ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কচুরিপানার নিচে গামছা পেঁচানো গলিত দেহ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ২৭ জানুয়ারি ২০২৩
কচুরিপানার নিচে গামছা পেঁচানো গলিত দেহ
মরদেহটি উদ্ধার করে পুলিশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ছয়দিন পর মো. হানিফ নামে ৬০ বছর বয়সী এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের হোসেনপুর গ্রামের বগাদিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হানিফ সোনাইমুড়ী পৌর শহরের নাওতলা গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। 

স্থানীয়রা জানায়, ২১ জানুয়ারি সন্ধ্যার পর নিখোঁজ হন হানিফ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। শুক্রবার দুপুরে উপজেলার হোসেনপুর গ্রামের বগাদিয়া খালে কচুরিপানার নিচে গামছা পেঁচানো মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে মরদেহটি শনাক্ত করে নিহতের পরিবার।

Advertisement

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!