বুধবার দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুমন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কমলপুর এলাকার শেখ আহাম্মদ ভূঁইয়ার ছেলে।
মামলার বিবরণ দিয়ে আদালতের বিশেষ পিপি প্রদীপ কুমার দত্ত জানান, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের কাছে যৌতুক দাবি করছিলেন মোয়াজ্জেম। যৌতুক না পেয়ে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করেন তিনি। পরে লাশটি খাটের ওপর ফেলে রাখেন। এ ঘটনায় মোয়াজ্জেমের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন নিহতের বোন। গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ শুনানি শেষে হত্যাকাণ্ডের ১০ বছর পর বুধবার এ রায় দেয় আদালত।
.png)