জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-১৪ নেত্রকোণার রাজুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান তল্লাশী করে। এ সময় পিকআপে থাকা ময়মনসিংহের গৌরীপুর থানার পরীশা হাটি গ্রামের মো আবুল কাশেমের ছেলে মুনকির মিয়া ও নেত্রকোণার জাহাঙ্গীরপুর গ্রামের গৌরাঙ্গর ছেলে গোবিন্দকে আটক করা হয়। সেই সঙ্গে পিকআপে থাকা ২ হাজার ৪৮৫ কেজি ভারতীয় চিনিসহ ভ্যানটি উদ্ধার করে।
আরো পড়ুন >>> লালমনিরহাটে সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের প্রাণ
.png)
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য বাংলাদেশে এনে বিক্রয় করে আসছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানিকারকদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারদের বুধবার সকালে নেত্রকোণা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।