[ দেশজুড়ে ]
নোয়াখালীতে আগুনে পুড়লো ৭ দোকান
নোয়াখালীতে আগুনে পুড়ে যায় ৭টি দোকান
নোয়াখালীর কবিরহাট উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সাতটি দোকান পুড়ে গেছে।
রোববার রাতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিমতলা সমিতির বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি কাপড় দোকান থেকে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে অন্য দোকানে। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. মিজানুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুইটি কাপড়ের দোকান, একটি চায়ের দোকান, একটি ফার্মেসি, দুইটি মুদি দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!