ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আগুনে পোড়ানো হলো সোয়া ৫ কোটি টাকার জাল

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ১৪ জানুয়ারি ২০২৩
আগুনে পোড়ানো হলো সোয়া ৫ কোটি টাকার জাল
পুড়িয়ে ধ্বংস করা হয় কারেন্ট জাল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে সোয়া পাঁচ কোটি টাকার ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার দুপুরে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এসব জাল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল।

তিনি বলেন, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালান কাস্টগার্ডের সদস্যরা। এ সময় ১৬টি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে ১৫ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ২৫ লাখ টাকা। উদ্ধার করা জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!