[ দেশজুড়ে ]
রাজশাহীতে হেরোইনসহ চেয়ারম্যানের বাবা আটক
আটককৃত মজিবুর রহমান
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ ইউপি চেয়ারম্যান সোহেল রানার বাবাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বাবা।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চলানো হয়। এ সময় তার বাড়ি থেকে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মজিবুর ও তার ছেলে সোহেলের নামে থানায় একাধিক মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!