মানিকগঞ্জে তিন লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ২
মানিকগঞ্জে তিন লাখ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে জেলা ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার বিকেলে সাটুরিয়া উপজেলার কামতা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সাটুরিয়া থানার কামতা গ্রামের অকিল দেওয়ানের ছেলে করম আলী দেওয়ান (৩২) এবং গোলড়া গ্রামর মো. দিদার আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৫)।
জেলা ডিবির ইর্নচাজ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এসআই (নিরস্র) মো. আ. কুদ্দুস একটি টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সাটুরিয়া থানার কামতা গ্রামের মৃত অকিল দেওয়ানের বসতবাড়ি এলাকা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ করম আলী দেওয়ান ও লিটনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
তিনি আরো জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে সাটুরিয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।