ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৬, ১৮ ডিসেম্বর ২০২২
চট্টগ্রামে ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার 
গ্রেফতারকৃত রোহিঙ্গারা

চট্টগ্রামের বোয়ালখালীতে এক হাজার ৬০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার আরকান সড়কের এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সোনা মিয়ার ছেলে সৈয়দ আলম ও নুর মোহাম্মদের ছেলে নুর আলম।

বোয়ালখালী থানার এসআই আলমগীর হোসেন জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছিলেন রোহিঙ্গা যুবক সৈয়দ আলম ও নুর আলম। এ সময় এক হাজার ৬০০ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সৈয়দ আলমের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় মামলা রয়েছে।

বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাক জানান, ইয়াবাসহ গ্রেফতার দুই রোহিঙ্গার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!