ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৭, ১৭ ডিসেম্বর ২০২২
বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি আবার লাইনচ্যুত হয়েছে।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর কেওয়াটখালি শম্ভুগঞ্জ এলাকার কি.মি. পিলার ৩৪৭ কাছে এই ঘটনা ঘটে।   

ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-গৌরীপুর সেকশনের ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়া ঝাঞ্জাইলগামী রেল চলাচল বন্ধ রয়েছে।  

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ আবদুর রহিম বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে কেওয়াটখালি এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!