[ দেশজুড়ে ]
সীতাকুণ্ডের বিএম ডিপোতে ফের ভয়াবহ আগুন
ফাইল ফটো
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) ফিরোজ মিয়া।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিএম ডিপোর ভেতরে একটি শেডে আগুন লেগেছে। আগুন নির্বাপণে আমরা কাজ করছি। এরই মধ্যে অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!