ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীকে কুপিয়ে জখম, পরকীয়া প্রেমিকাসহ স্বামীর নামে মামলা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ১২ ডিসেম্বর ২০২২
স্ত্রীকে কুপিয়ে জখম, পরকীয়া প্রেমিকাসহ স্বামীর নামে মামলা
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামে স্ত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমেনা বেগম বাদী হয়ে স্বামী আব্দুল্লাহ আল মইন এবং তার পরকীয়া প্রেমিকা জাহানুর বেগমসহ অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামি করা হয়েছে। 

জানা যায়, ২০১৫ সালের ১৮ মে পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অপূর্ব পাল এবং শেফালী দাস। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। একটি নেট ব্যাগ কোম্পানির ব্যবসা করতে ঢাকায় বসবাস করতেন। করোনাকালীন সময়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলে আর্থিক সংকটের মুখে পড়েন। শেফালী বাবার কাছ থেকে লক্ষাধিক টাকা এনে স্বামীকে ব্যবসা করার জন্য দেয়া হয়। এরই মধ্যে তার স্বামী মোবাইল জুয়া ও মাদকাসক্ত হয়ে পড়ে। 

ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ২০২০ সালের ১৫ জানুয়ারি এফিডেভিট করে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামী শরিয়াহ অনুযায়ী সাড়ে ৩ লাখ টাকা দেন মোহরে উভয়ের মধ্যে বিয়ে সম্পন্ন করা হয়। 

আমেনা বেগম বলেন, সুখী জীবনের মধ্যে জাহানুর বেগম নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা স্বামীকে ফুসলিয়ে পরকীয়া প্রেমে আকৃষ্ট করে। আমাকে ঢাকার বাসায় রেখে রাজাপুরের শুক্তাগড়ে থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। পরকীয়ায় আসক্ত জাহানুর বেগমের সঙ্গে ঝালকাঠিতে ভাড়া বাসা নিয়ে থাকতে শুরু করে। এরই মধ্যে জাহানুর ঢাকায় গিয়ে নেট ব্যাগ তৈরির কারখানাটিও বিক্রি করে বড় ছেলেকে নিয়ে শুক্তাগড়ে চলে আসে। এলাকায় এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে মাহিনুর নামে একজনের বাসায় আশ্রয় নেই। শীতে কাবুল ছোট ছেলেটার জন্য শীতের পোশাক আনতে গেলে ৩ ডিসেম্বর রাত ৭টার দিকে অপু, জাহানারাসহ আরো ২-৩ জন অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গলাটিপে ও ধারালো চাকু দিয়ে মাথায় কুপিয়ে হত্যা চেষ্টা করে। 

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ওসি (তদন্ত) মো. মোস্তফা ও এসআই নাজমুজ্জামানকে ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!