ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে হানাদারমুক্ত দিবস পালিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ৭ ডিসেম্বর ২০২২
নালিতাবাড়ীতে হানাদারমুক্ত দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন আয়োজনে পাকহানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে।

বুধবার দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসবের মধ্যে ছিল বিজয় র‌্যালি, স্মৃতিচারণ ও আলোচনা সভা। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অলোচনা সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব উসমান আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হীরু, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি সরকার গোলাম ফারুক, পৌর মেয়র আবুবকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, আব্দুর রহমান তালুকদার, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: শেরপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!