[ দেশজুড়ে ]
মাগুরা মুক্ত দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ এ আয়োজন করে। ১৯৭১ সালের এইদিনে মাগুরা পাক হানাদার মুক্ত হয়।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় স্থানীয় নোমানী ময়দানে শহিদ স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ্ দেওয়ান, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এস এম আব্দুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনসমূহ।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন মাগুরার জেলা প্রশাসক প্রশাসক ড. আশরাফুল আলম।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!