ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এবার আয়াতের বাবাকে কেটে ‘ছয় টুকরা’ করার হুমকি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০, ৩ ডিসেম্বর ২০২২
এবার আয়াতের বাবাকে কেটে ‘ছয় টুকরা’ করার হুমকি
ছবি: ডেইলি বাংলাদেশ

‘তোর মেয়েকে ছয় টুকরা করছি, বেশি বাড়াবাড়ি করলে তোকেও ৬ টুকরা করে করা হবে’। এমন হুমকি দিয়ে চট্টগ্রামে নিহত আয়াতের বাবার কাছে অজ্ঞাত নম্বর থেকে মেসেজ পাঠানোর অভিযোগ উঠছে। 

শুক্রবার বিকেলে আয়াতের বাবা সোহেল রানা এ দাবিই করেন।

তিনি দাবি করেন, একমাত্র মেয়েকে হারিয়েছি। তার ওপর অজ্ঞাত নম্বর থেকে আমার হোয়ার্টসঅ্যাপে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। এ হুমকিতে পরিবার নিয়ে আতঙ্কিত আমি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

আয়াত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনোজ দে বলেন, আয়াতের বাবা বিষয়টি জানিয়েছেন। তাকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইপিজেড থানার ওসি আবদুল করিম বলেন, আলিনার বাবা থানায় জিডি করলে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি বলেন, ‘হুমকির বিষয়টি থানা–পুলিশকে জানানো হয়নি। তারপরও আমরা খোঁজ নিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!