[ দেশজুড়ে ]
রাউজানে গৃহবধূর লাশ উদ্ধার
ফাইল ফটো
চট্টগ্রামের রাউজানে নিখোঁজের চারদিন পর রোকসানা আকতার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঠান পাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রোকসানা আকতার একই গ্রামের মুহাম্মদ আজমের স্ত্রী। এর আগে, গত রোববার সকালে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন রোকসানা আকতার। এ ঘটনায় সোমবার তার স্বামী মুহাম্মদ আজম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, গৃহবধূ রোকসানা আকতারকে হত্যার পর লাশ বাড়ির পেছনে শৌচাগারের ঢাকনা দেওয়া নালায় লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!