ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে বিদেশি মদসহ ২ যুবক গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ৩০ নভেম্বর ২০২২
নালিতাবাড়ীতে বিদেশি মদসহ ২ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে।

বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং মোন্তাজ আলী আন্ধারুপাড়া গ্রামের আবছর আলীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশীকুড়া এলাকার নন্নী হতে বারোমারীগামী পাকা রাস্তার কালভার্টের উপর থেকে বিদেশি মদ বিক্রির সময় জাকির ও মোন্তাজকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মোহাম্মদ আজিজুল হক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুশফিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!