[ দেশজুড়ে ]
নালিতাবাড়ীতে বিদেশি মদসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ীতে ১৪ বোতল বিদেশি মদসহ সম্পদ মিয়া নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৪, জামালপুর ক্যাম্প।
রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আট আগে, শনিবার বিকেলে তাকে আটক করা হয়। আটককৃত সম্পদ মিয়া শেরপুরের নকলা উপজেলার উরফা কান্দাপাড়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের মরিচপুরান সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তার উপর অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় আমদানি নিষিদ্ধ বিদেশি ১৪ বোতল মদসহ সম্পদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি মোটরসাইকেল এবং দুইটি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত সম্পদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!