ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ৩০ নভেম্বর ২০২২
আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকরা মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন।

বুধবার বিকেলে আর্জেন্টিনা সমর্থকরা গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠ থেকে এ শোভাযাত্রা বের করেন। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়।  

বর্ণাঢ্য এ মোটর শোভাযাত্রায় কয়েকশ সমর্থক আর্জেন্টিনা পতাকা ও বাঁশি নিয়ে আনন্দ-উল্লাস করেন। এতে অংশ নেয়া সমর্থকরা আশাবাদী আজ রাতে আর্জেন্টিনা পোল্যান্ড বিপক্ষে জয়লাভ করবে।

এছাড়া আর্জেন্টিনা সমর্থকরা একসঙ্গে খেলা উপভোগ করতে গাইবান্ধা পৌর পার্কে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!