ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নেচে-গেয়ে আর্জেন্টাইন সমর্থকদের শোভাযাত্রা 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ২৬ নভেম্বর ২০২২
নেচে-গেয়ে আর্জেন্টাইন সমর্থকদের শোভাযাত্রা 
ছবি: সংগৃহীত

বাগেরহাটে সুসজ্জিত বাদকদল, মোটরসাইকেল, পিকআপ ও বিশালাকৃতির কয়েকটি পতাকা নিয়ে পাঁচ কিলোমিটার হেঁটে শোভাযাত্রা করেন আর্জেন্টিনার সমর্থকরা । 

শুক্রবার শহরের সাধনার মোড় থেকে শুরু করে ফলপট্টি, মাছবাজার, নাগের বাজার, শহররক্ষা বাঁধ, ডাকবাংলো, শহীদ মিনার, শালতলা হয়ে রেলরোড চত্ত্বরে এসে শেষ হয় শোভযাত্রাটি। 

শোভাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক আর্জেটাইন ভক্তরা অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারীরা মেসি ও আর্জেন্টিনা বলে স্লোগান দিতে থাকেন। নেচে গেয়ে প্রিয় দলকে শুভেচ্ছা জানান তারা।

এক নারী সমর্থক বলেন, আমার পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। আমরা মেসিকে ভালোবাসি। এবার মেসির হাত ধরেই বিশ্বকাপ যাবে আর্জেন্টিনার ঘরে।

আয়োজক মো. রাজু আহমেদ জানান, প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে এই শোভাযাত্রার আয়োজন করেছি। এবার যেহেতু মেসির শেষ বিশ্বকাপ, এজন্য এবারের বিশ্বকাপ আমাদের জন্য খুব স্পেশাল। আশা করি এবার আমাদের প্রিয় দল বিশ্বকাপ জিতবে।

এবারই প্রথম আরব বিশ্বের কোনো দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। কাতারের ৮টি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আসরে ৩২ দল অংশ  নিয়েছে।

এদিকে একই সময় উৎসাহ উদ্দীপনার মধ্যে সদর উপজেলার কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় গোলশূন্য থাকায় দুই দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!