ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ২৫ নভেম্বর ২০২২
নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
প্রতীকী ছবি

গাজীপুরে নিখোঁজের দুইদিন পর মোহাম্মদ আলী নামে সাত বছর বয়সী এক শিশুর লাশ করেছে পুলিশ।

শুক্রবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মোহাম্মদ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানার মাইজপাড়া এলাকার আয়নাল হকের ছেলে। 

বাসন থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন আয়নাল হক। ঐ এলাকায় তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তার স্ত্রী হীরা বেগম স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মতো বুধবার এ দম্পতি শিশু সন্তান মোহাম্মদ আলীকে বাসায় রেখে নিজ নিজ কর্মস্থলে যান। সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন শিশু মোহাম্মদ আলী নিখোঁজ। এর পরদিন হীরা বেগম বাসন থানায় সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সকালে স্থানীয় একটি পুকুরে শিশু মোহাম্মদ আলীর লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পরিদর্শক জাহাঙ্গীর আলম আরো জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে ঐ পুকুরে গোসল করতে কিংবা খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!