[ দেশজুড়ে ]
নাসিরনগরে ট্রাক্টর উল্টে চালক-হেলপার নিহত
ছবিতে নিহত দুইজন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর উল্টে চালক এমদাদুল মিয়া ও হেলপার আমিন মিয়া নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নাসিরনগর উপজেলার ফান্দাউক-আতুকুড়া সড়ক এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. এমদাদুল হক ও মো. রুহুল আমিন উপজেলার ধরমন্ডল এলাকার বাসিন্দা।
নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার জানান, শুক্রবার সকালে চাষাবাদ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার ফান্দাউক-আতুকুড়া সড়কে ট্রাক্টর উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক ও হেলপার দুইজন নিহত হন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!