ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আসামি ছিনতাইকালে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৬

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ২৩ নভেম্বর ২০২২
আসামি ছিনতাইকালে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ওই গ্রামের আহাম্মদ আলী (৪০), তার ভাই মোহাম্মাদ আলী (৫০), মোহর আলী (৫৮), ভাতিজা আব্দুর রশিদ (২৮), রেজাউল করিম (২০), মেয়ে আকলিমা খাতুন (১৯) ও স্ত্রী বুলি খাতুন (৪০)।

মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে আহাম্মদ আলীর বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করতে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালায়।

একপর্যায়ে বসতবাড়ি থেকে আহাম্মদ আলীকে গ্রেফতার করে পুলিশ। ওই গ্রেফতারের খবর পেয়ে আহাম্মদ আলীর স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। এমনকি পুলিশের ওই দুই কর্মকর্তাকে বেধড়ক মারধর করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে তাদের আটক করে।

এ ব্যাপারে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, বুধবার বিকেলেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!