ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোজ্যতেল কারখানায় অভিযান, দুই লাখ জরিমানা 

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৫০, ২২ নভেম্বর ২০২২
ভোজ্যতেল কারখানায় অভিযান, দুই লাখ জরিমানা 
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি ভোজ্যতেল কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলার বাঘবাড়ী এলাকার বিএম অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি ভোজ্যতেল কারখানায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলা বলেন, কারখানাটি কোনো নিয়ম না মেনে অস্বাস্থ্যকরভাবে ভোজ্যতেল বোতলজাতের মাধ্যমে বাজারজাত করে আসছিল। কারখানাটির বিএসটিআইয়ের অনুমোদন, উপযুক্ত ল্যাব ও কেমিস্ট ছিল না। নষ্ট যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছিল। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ লেখা থাকলেও সেটা পরীক্ষিত ছিল না। শিশুশ্রমিক নিয়োগ করা ছিল। তাই কারখানাটিকে সিলগালা করে দিয়ে জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!