[ দেশজুড়ে ]
কক্সবাজারে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
জেলা জজ আদালত, কক্সবাজার
কক্সবাজারে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত রিপন চন্দ্র ভৌমিক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চাঁদকাশিমপুর গ্রামের নেপাল চন্দ্র ভৌমিকের ছেলে। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন জানান, পাঁচ হাজার ৪০০ ইয়াবা পাচার করায় রিপনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!