ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমের পর বিয়ে, দেড় বছরের মাথায় ফাঁস নিলেন আঁখি 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৪, ২২ নভেম্বর ২০২২
প্রেমের পর বিয়ে, দেড় বছরের মাথায় ফাঁস নিলেন আঁখি 
ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রেমের বিয়ের দেড় বছরের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ আঁখি আক্তার। 

সোমবার বিকেলে পৌর এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ২০ বছরের আঁখি আক্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার আফজাল হোসেনের মেয়ে। তিনি গোদাগাড়ী উপজেলার গড়েরমাঠ এলাকার বজলুর রহমানের ছেলে সাগর হোসেনের স্ত্রী।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম। 

তিনি বলেন, আঁখির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাগরের। প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন সাগর। অত্যাচার সহ্য করতে না পেরে আঁখি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন।

তিনি আরো বলেন, সোমবার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আঁখি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!